মোঙ্গল দের বিশ্বজয়ের কাহিনী: পর্ব 2 – চেঙ্গিস খানের প্রথম বড় যুদ্ধ অভিযান
ওনান নদীর ধারে মোঙ্গল সর্দারদের সভায় (Kurutlai) মহান খান (Great Khan) নির্বাচিত হবার পরেও চেঙ্গিসের সামনে পিছনে বিপদের শেষ ছিল না। ছিল বহিঃশত্রুর আক্রমণের ভয় আর ভিতরের শত্রুদের মিলিত আক্রমণের শঙ্কা। শক্তিশালী কিছু নৈমান সর্দার মঙ্গোলিয়ার পূর্বদিকের সীমান্ত প্রদেশগুলোতে তখনও দাপট দেখাচ্ছিল। বেশ কিছু Kereit নেতা পাশের রাজ্যগুলোতে রাজনৈতিক আশ্রয় পেয়ে আবার আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর উত্তরের জঙ্গলের দিকে ছিল ব্যবসা বাণিজ্যে পটু অর্ধযাযাবর কিরগিজ (Kirghiz), ঐরাদ (Oyirad), বুড়িয়াট (Buriyat) ইত্যাদি জনগোষ্ঠীর লোক। এরা সম্পূর্ন যাযাবর মোঙ্গলদের থেকে অনেক উন্নত জীবন যাপন করত। এরা চেঙ্গিস এর শত্রু না হলেও পাশের রাজ্য গুলো এদের দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করতে পারে সেই আশঙ্কা ছিলই। সব থেকে বড় ভয় ছিল পূর্বে আর উত্তর পূর্বে শক্তিশালী Jin Empire, দক্ষিণে Western Xi Xia Empire আর দূরে চীনা সমভূমিতে Song Empire এর প্রবল উপস্থিতি।
এই অবস্থায় 1205-1207 এর Jin এর বিরুদ্ধে Song দের চলা খন্ড যুদ্ধে চেঙ্গিসের সুবিধা হয়ে যায়। এই সুযোগে 1207 সালে তিনি বড় ছেলে Jochi কে উত্তর সীমান্তে অভিযানে পাঠান।
Comments
Post a Comment