মোঙ্গল দের বিশ্বজয়ের কাহিনী: পর্ব 3 - জিনরাজ্য আক্রমণের প্রেক্ষাপট ও প্রস্তুতি
Xi Xia রাজ্যের সঙ্গে শান্তি চুক্তি করার পরে চেঙ্গিস নজর ঘোরান জিন (Jin) সাম্রাজ্যের দিকে। জিনরা ছিল মাঞ্চুরিয়ার জুরচেন জনগোষ্ঠীর লোক। তাদের এক সর্দার, খৈতান জনগোষ্ঠীদের দ্বারা পরিচালিত Liao সম্রাটকে পরাজিত করে ক্ষমতায় আসে 1125 খ্রিস্টাব্দে । তাদের রাজধানী ছিল Zhondu বা আধুনা Beijing. এদিকে মঙ্গোলিয়া ছিল বিভিন্ন বৈরী জাতিগোষ্ঠীতে বিভক্ত এক রাজ্য। সেই সুযোগে জিন রাজারা সহজেই স্টেপ রাজনীতিতে নাক গলানোর সুযোগ পেয়ে যায়। তারা তাতার জনগোষ্ঠীকে মদত দিতে আরম্ভ করে মোঙ্গল আর কেরেইটদের বিরুদ্ধে। এবং চেঙ্গিস এর জন্মের আগে এক মোঙ্গল গোষ্টিপতি কে ফাঁসিও দেয় তারা। এইভাবে জিনরা মোঙ্গল ভুমিকে তাদের vassal স্টেটে পরিণত করে ফেলে।
See more
Comments
Post a Comment