মোঙ্গলদের বিশ্বজয়ের কাহিনী: পর্ব 4 - চীনের প্রাচীর টপকে জিনরাজ্য অভিযানের শুরু
প্রথমেই চেঙ্গিস দলবদল করা হান অফিসারদের সাহায্যে গোয়েন্দা ব্যবস্থা পাকাপোক্ত করার দিকে নজর দেন। জুরচেন রাও চেঙ্গিস এর গতিবিধির দিকে তীক্ষ্ণ নজর রাখছিলো। কিন্তু চেঙ্গিস জুরচেন দের চোখে ধুলো দেবার জন্য চিরাচরিত রাস্তা ছেড়ে আরও দক্ষিনে যেতে লাগলো। তিনি এমন একটা জায়গা দিয়ে চীনের প্রাচীর অতিক্রমের নিশানা করলেন যেখানে প্রাচীর দুর্বল । চেঙ্গিস নির্দিষ্ট যায়গায় পৌঁছাতেই জুড়চেন দের পক্ষে ওই অঞ্চলের প্রাচীরের দায়িত্বে থাকা Ongut সর্দার দলত্যাগ করে চেঙ্গিস এর পক্ষে যোগদান করলে চেঙ্গিস এর পক্ষে প্রাচীর পেরুনো আরও সহজ হয়ে যায়। যদিও তারপর জুরচেন রা চেঙ্গিস কে বাধা দেবার প্রবল চেষ্টা করে। কিন্তু Battle of Huan – erh – tsui এর যুদ্ধে মোঙ্গল বাহিনী সহজেই জয়ী হয়।
Comments
Post a Comment