মোঙ্গলদের বিশ্বজয়ের কাহিনী: পর্ব 6 - তিয়েনসান পর্বতমালার পাঁচ ফুট বরফের চাদর টপকে খোরাজেম রাজ্যে মোঙ্গল সেনার প্রবেশ


চেঙ্গিস পশ্চিম লিয়াও সাম্রাজ্যকে মোঙ্গল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার পরে, স্বাভাবিক ভাবেই পূর্বতন লিয়াও সাম্রাজ্যের রাজনৈতিক উত্তরাধিকার তিনি দাবি করেন। খোরাজেম সাম্রাজ্যের নতুন দখল করা ট্রান্স-সাক্সনিয়ার উপর দাবি তিনি যে সহজে ছাড়বেন না তা ছিল জলের মতন পরিষ্কার। কিন্তু তার নতুন চীনা অমাত্যদের পরামর্শে তিনি যুদ্ধে না গিয়ে বাণিজ্যের দিকে ঝুঁকে পড়েন। তাছাড়াও জিন-দের সঙ্গে যুদ্ধ তখনও চলছিল পুরোদমে। তাই তার রসদ আর অর্থের প্রয়োজন ছিল প্রচুর। খোরাজেমদের সঙ্গে ব্যবসার মাধ্যমে তার এমনিতেই ভালোই লাভ হত। তাই তিনি বাণিজ্য আরো বাড়ানোর উদ্দেশ্যে খোরাজেম শাহ আলাউদ্দিন মুহাম্মদের কাছে এক প্রতিনিধি দল পাঠান। শাহ প্রাথমিক ভাবে বানিজ্যচুক্তির পক্ষে মত প্রকাশ করেন। কিন্তু জিন-দের বিরুদ্ধে যুদ্ধে মোঙ্গলদের যে নৃশংসতার খবর তিনি শোনেন তাতে তিনি ভীষণ উদ্বিগ্নই ছিলেন। যাইহোক এরপর চেঙ্গিস প্রচুর দামি সোনা ও মালপত্র বোঝাই করে 500 মুসলিম বনিককে এক বিরাট কাফেলাসহ খোরাজেম পাঠান। কিন্তু এতবড় কাফেলাকে খোরাজেম সহ সন্দেহের দৃষ্টিতে দেখেন এবং বণিকদের মোঙ্গল গুপ্তচর হিসাবে সাব্যস্ত করেন।

Comments

Popular posts from this blog