মোঙ্গলদের বিশ্বজয়ের কাহিনী: পর্ব 7 - সমরখণ্ডের পতন
মঙ্গোলিয়ার আবহাওয়া ছিল চরম প্রকৃতির। শীতে প্রচন্ড ঠান্ডা আবার দক্ষিণে গোবি মরুভুমি অঞ্চলের রুক্ষতা। তাই সব ধরনের আবহাওয়াতে মোঙ্গল সৈন্যরা খাপ খাইয়ে নিতে পারত। তাদের ঘোড়াগুলো ছিল আকারে ছোট। কিন্তু প্রচন্ড দ্রুতগামী। এমন কোনো মোঙ্গল ছিল না যার নিজের কোনো ঘোড়া নেই। মঙ্গোলিয়াতে মানুষের চাইতে ঘোড়ার সংখ্যা ছিল অনেক বেশি। স্টেপভুমিতে ভেড়া বা এরকম পশু ছিল অগুনতি। মোঙ্গল মেয়েরা ভেড়ার মাংস রোদে শুকাতো । সেই শুকনো মাংসগুঁড়ো করে সংরক্ষণ করে রাখা হতো। যুদ্ধের সময় সেই গুঁড়ো মাংস মোঙ্গল সেনারা সঙ্গে করে নিয়ে যেত। বেশির ভাব সময় গুঁড়ো মাংসের স্যুপ ছিল তাদের একমাত্র খাবার। সেই খেয়েই তারা ঘোড়া ছোটাতে পারত দিনের পর দিন। একজন মোঙ্গল সেনা যুদ্ধের সময় দুটো করে ঘোড়া নিয়ে বের হতো। দীর্ঘযাত্রায় একটা ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে, তারা অন্য ঘোড়ায় উঠে পড়তো।
Continue Reading
Comments
Post a Comment