Mongol conquests: Episode - 1
মোঙ্গলদের বিশ্বজয়ের কাহিনী: পর্ব 1 - মঙ্গোলিয়ার স্টেপ ভূমিতে চেঙ্গিস খানের উত্থান
খ্রিস্টীয় ত্রয়োদশ আর চতুর্দশ শতকের মাঝে এশিয়া মহাদেশের বিস্তীর্ন অঞ্চল জুড়ে রাজত্ব চালিয়েছিল মঙ্গলরা। যে রাজত্বের সূচনা করেন চেঙ্গিস খান নামক একজন বীরযোদ্ধা । মঙ্গোলিয়ার রুক্ষ মাটিতে জন্ম হয়েছিল এমন একজন পুরুষের যিনি বদলে দিয়েছিলেন সমগ্র এশিয়া মহাদেশের রাজনৈতিক পটভূমি। স্থাপনা করেছিলেন মোঙ্গল খানেত বা মোঙ্গল empire । জাপান সমুদ্র থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দাপিয়ে বেরিয়েছিল মোঙ্গলদের ঘোড়া ।
চেঙ্গিস খানের জন্ম হয় আনুমানিক 1162 খ্রিস্টাব্দে। সেই সময় মঙ্গোলিয়ার চলছিল রাজনৈতিক শুন্যতা আর অস্থিরতা। কারন মোঙ্গলজাত Liao রাজবংশ (907-1125) যাদের রাজধানী ছিল সানজিয়াং, তাদের পতন হয় মাঞ্চুরিয়ার জুরচেন উপজাতিদের বিদ্রোহের ফলে। জুরচেন (Jurchen) রাই প্রতিষ্ঠা করে Jin Empire (1125-1234) এর। মঙ্গোলিয়া হয়ে যায় করদ রাজ্য। বিভিন্ন গোষ্ঠীপতিদের নেতৃত্বে একেকটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে মঙ্গোলিয়া। সেই সময় মোঙ্গল জনগোষ্ঠি ছাড়াও তাতার (তাতার), ঐরাট (Oirat), মেরকিট (Merkit), কেরেইট (Kereit) এবং আরো অনেক টার্কিস জনগোষ্ঠীর লোকজন বসবাস করতো। Jin রা নিজেদের রাজনৈতিক সুবিধার্থে বিভিন্ন জনগোষ্ঠীকে মদত দিতে থাকে।

Comments
Post a Comment